মা-মেয়েদের হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৩১ পিএম, ১৫ জুন ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
রাজধানীর মেরুল বাড্ডায় মা ও মেয়েকে শ্বাসরোধে হত্যা এবং নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গুপ্তাংকের বার্লিংটন মোড় এলাকায় বাসায় ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। একইসঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) গণমাধ্যমে পাঠানো নারীবাদি সংগঠনটির সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি জানানো হয়।
১৫ জুনের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বরাতে বিবৃতিতে বলা হয়, নিহতের স্বামী সেলিমের অন্য মেয়েদের সাথে সম্পর্ক থাকায় তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এরই জের ধরে সেলিম গত ১৩ জুন (মঙ্গলবার) ঘুমের বড়ি পাত্রে থাকা দুধের সাথে মিশিয়ে দেয়। মা ও মেয়ে দুজনে সেই দুধ পান করার পর আস্তে আস্তে তারা দুজনই নিস্তেজ হয়ে পড়লে তাদেরকে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে দুজনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গুপ্তাংকের বার্লিংটন মোড় এলাকায় বাসায় ঢুকে মা-মেয়েকে ছুরিকাঘাতে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পত্রিকায় প্রকাশিত খবরের বরাতে বলা হয়, মাস ছয়েক আগে ওমানপ্রবাসী আলতাফের সাথে নিহত নুর নাহার বেগমের মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। গত ৮ জুন আলতাফ দেশে আসলে তিনি ১৪ জুন নুর নাহারের বাসায় যান এবং তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুর নাহার পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দিয়ে আলতাকে ঘর থেকে বের করে দিতে উদ্যত হন। এ সময় আলতাফ নুর নাহারকে ছুরিকাঘাত করে। চিৎকার শুনে পাশের কক্ষে ঘুমিয়ে থাকা মেয়ে ফাতেমা এগিয়ে আসলে তাকেও ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাদেরকে নোয়াখালীর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহিলা পরিষদ মা ও মেয়ের নির্মম হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে নারী ও কন্যারা বিভিন্ন ধরনের নির্যাতনসহ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। ঘরে বাইরে কোথাও নারী ও কন্যারা নিরাপদ নয়। ঘরের ভিতরে সবচেয়ে আপনজনদের দ্বারা নারী ও কন্যারা নির্মম সহিংসতার শিকার হচ্ছে যা নারীদের স্বাভাবিক জীবন এবং চলমান অগ্রযাত্রায় কর্মজীবন, স্বাধীন চলাচল ও নিরাপত্তা পরিস্থিতিকেও নাজুক করে তুলেছে।
সংগঠনটি নারী ও কন্যার প্রতি সহিংসতা প্রতিরোধে ব্যক্তি, পরিবার ও সমাজকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল


